কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আপডেট : ১৯ মে ২০১৫, ১৬:৪৫
 
কম্বোডিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এসভে রেইঙ প্রদেশে এই দুর্ঘটনায় ঘটে।
 
এসভে রেইঙ প্রদেশের পুলিশ প্রধান কোয়েন খোর্ন বলেছেন, একটি পর্যটক বাসের সাথে শ্রমিকবহনকারী ভ্যানের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। কোমপোঙ রো জেলায় এই দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান খোর্ন। সূত্র: কম্বোডিয়া ডেইলি।