আফগানিস্তানের কাবুলে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় ১১ পুলিশ সদস্যকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ঐ নারীকে জনতার হাত থেকে রক্ষা করতে না পারার দায়ে তাদের এই সাজা দেয়া হলো।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে কোরআন পোড়ানোর অভিযোগে ফারখুন্দা (২৮) নামের ঐ নারীকে পিটিয়ে হত্যা করা হয়। তবে ঐ নারীই কোরআন পুড়িয়ে ছিল এমন কোনো প্রমাণ নেই বলে একজন তদন্তকারী জানিয়েছেন।
এই ঘটনায় চলতি মাসের শুরুর দিকে চার ব্যক্তি মৃত্যুদ্ল ও আটজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
