চিলির সৈকতে এক হাজার ৩০০ পাখির রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৯ মে ২০১৫, ১৬:৪৩
 
চিলির সমুদ্র সৈকতে এক হাজার ৩০০ পাখি রহস্যজনকভাবে মারা গেছে। দেশটির কর্তৃপক্ষ এর কারণ খতিয়ে দেখছে।
 
সোমবার দেশটির এগ্রিকালচার অ্যান্ড লাইভস্টক সার্ভিস (এসএজি) থেকে বলা হয়েছে, প্রোসিলারিদায়ে শ্রেণিভুক্ত এসব পাখি হয় মাছ ধরা জালে আটকা পড়ে অথবা বার্ড ফ্লু’র মতো রোগে মারা গেছে।
 
দক্ষিণাঞ্চলীয় লেঙ্গা শহরের সৈকতে রবিবার বিকেলে দর্শণার্থীরা এসব পাখিকে মৃত অবস্থায় দেখতে পায়।
 
এসএজি বলছে, তারা মৃত পাখির নমুনা সংগ্রহ করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।
 
২০১০ সালে একই এলাকায় শত শত পাখি মারা যায়। মাছ ধরা জালে আটকা পড়ে এসব পাখি মারা যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছিল। সূত্র: এএফপি।