রামাদি ছেড়ে পালাচ্ছে লোকজন

আপডেট : ১৯ মে ২০১৫, ২০:৩৮
ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদি ছেড়ে পালাচ্ছে শহরটির লোকজন। শহরটি আইএস'র হাত থেকে পুনরুদ্ধার করতে সরকারের অনুরোধে শিয়া মিলিশিয়ারা জড়ো হওয়ার ফলে ব্যাপক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।  জাতিসংঘ জানিয়েছে,  ইতিমধ্যে প্রায় ২৫ হাজার মানুষ শহরটি ছেড়ে গেছেন। কয়েক দিন আগে আএএস জঙ্গিরা সরকারি বাহিনীকে হটিয়ে শহরটি দখল করে নিয়েছে।
 
এখনো লোকজনের শহরটি ছাড়া অব্যাহত রয়েছে যাদের অধিকাংশই রাজধানী বাগদাদে গিয়ে আশ্রয় নিচ্ছেন।
 
সিয়া মিলিশিয়াদের মোকাবেলা করতে আইএস জঙ্গিরা শহরটির গুরুত্বপূর্ণ যায়গাগুলোতে অবস্থান নিচ্ছেন। ফলে ধারণা করা হচ্ছে সিয়া মিলিশিয়ারা শহরটিতে প্রবেশ করলে শক্ত প্রতিরোধের মুখোমুখি হতে পারে। সূত্র: আল জাজিরা