ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূল থেকে ৪২৬ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকাজে অংশ স্থানীয় এক জেলে তেউকু নায়েক ইদ্রিস বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা খুব দুর্বল। অনেকে অসুস্থ। তাদের কিছু সহযাত্রী না খেয়ে মারা গেছেন।
তিনি জানান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝে অবস্থিত মালাক্কা প্রণালী থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে ৩০টি শিশু ও ২৬ জন নারী রয়েছে।
এদিকে মালয়েশিয়া জানিয়েছে, তারা ও ইন্দোনেশিয়া এক বছরের জন্য সাত হাজারের মতো অভিবাসীকে আশ্রয় দেবে। এই সময়ের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে তাদের পুনর্বাসন ও স্বদেশে পাঠানো হবে। সূত্র: গার্ডিয়ান।
