মন্ট্রিয়লে দশ তরুন গ্রেফতার

আপডেট : ২০ মে ২০১৫, ২৩:৩৫

মন্ট্রিয়লের ট্রোডু আন্তুর্জাতিক বিমান বন্দর থেকে ২০ মে দশ কানাডিয়ান তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে আরসিএমপি। এই অল্পবয়সী ছেলেমেয়েরা তুরস্ক ও সিরিয়ার হয়ে জিহাদীদের সন্ত্রাসী গ্রুপে যোগদানের জন্য দেশ ছেড়ে চলে যেতে চেষ্টা করছিল। এই দলের নেতৃত্ব দিচ্ছিলো এল মাহদী জামালী নামে ১৮ বছর বয়সি এক তরুণ এবং তার বান্ধবী সাবরিনা ডিজেরমেনি। গ্রেফতারকৃতদের পাসপোর্ট বাজেয়াপ্ত হয়েছে।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার, রেডিও-কানাডা জিহাদীদের যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছিলো বলে ফরাসী ভাষায় একটি রিপোর্ট প্রচার করেছিলো। তবে কানাডিয়ান পুলিশ তাদেরই গ্রেপ্তার করেছে কিনা নিশ্চিত করে নি।