যানজটের কারণ যখন পাখি

আপডেট : ২১ মে ২০১৫, ০০:৫৩

যানজট সবসময়ই মানুষের বিরক্তির কারণ। যদিও মানুষই এই যানজট সৃষ্টির জন্য মূলত দায়ী। কিন্তু ভিন্নতা দেখা গেল যুক্তরাষ্ট্রের আটলান্টায় যেখানে যানজট সৃষ্টি করলো একটি পাখি।

 

আটলান্টার ডগলাসের মহাসড়কে গাড়ির ভিড় এমনিতেই মাঝে মাঝে লেগে থাকে। এরপর যদি আবার কোন দুর্ঘটনা ঘটে তাহলে তো কথাই নেই। তবে মঙ্গলবার সকালে সবাই বিস্মিত হয়েছিলেন যখন দেখলেন একটি পাখি তাদের রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। প্রথমে সবাই মনে করেছিল পাখিটি হয়তো উট পাখি হবে। পরে দেখা গেল উটপাখি নয়, ইমু পাখি। এরপর ডগলাস কাউন্টির পুলিশকে ফোন করা হয়। পুলিশ এসে পাখিটিকে রাস্তা থেকে সরিয়ে দেয়। কাউন্টির পুলিশ প্রধান গ্লেন ড্যানিয়েল বলেন, এই দৃশ্য দেখে আমরাও বিস্মিত হয়েছিলাম। তিনি জানান, ইমুটি তার মালিকের খাঁচা থেকে ছুটে গিয়েছিল যার বাড়ি    রাস্তার কাছেই। পরে পাখিটিকে মালিকের কাছে ফেরত দেয়া হয়। ২০১০ সালেও নাকি এধরনের একটি ঘটনা ওই কাউন্টিতে ঘটেছিল বলে পুলিশ জানায়। -ফক্স নিউজ