ফটোসাংবাদিক মনোয়ার আহমেদ আর নেই

আপডেট : ২১ মে ২০১৫, ১২:৫৮


প্রখ্যাত ফটোসাংবাদিক মনোয়ার আহমেদ আর নেই। বুধবার রাত ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গত ছয় মাস ধরে লিভার সিরোসিসসহ বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মনোয়ার আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এক সময়ের জনপ্রিয় ম্যাগাজিন সাপ্তাহিক চিত্রালির (বন্ধ ঘোষিত) চিফ ফটো জার্নালিস্ট ছিলেন মনোয়ার আহমেদ। চলচ্চিত্র জগতের অত্যন্ত জনপ্রিয় ফটো জার্নালিস্ট ছিলেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়।