প্রশান্ত মহাসাগরের সলোমন দ্বীপপুঞ্জে ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। বৃহস্পতিবার এই মাত্রার ভূমিকম্প হয়েছে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।
ভূমিকম্পটি রাজধানী হোনিয়ারা থেকে প্রায় ৪৮৭ কিলোমিটার ও লাতা থেকে ১৮৪ কিলোমিটার দূরে ১৯ কিলোমিটার গভীরে আঘাত হানে। ভূমিকম্পের পর ৪.৯ মাত্রার একটি আফটার শক হয়। এতে বড় ধরনের ক্ষয়-ক্ষতির বিষয় জানানো হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলেছে, আমাদের কাছে যে সব তথ্য-উপাত্ত আছে তার উপর ভিত্তি করে বলা যায় এই ভূমিকম্পে সুনামির কোন আশঙ্কা নেই।
জিওসাইন্স অস্ট্রেলিয়ার ভূমিকম্প বিশেষজ্ঞ ম্যাক্রো মালডনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই ভূমিকম্পের কারণে ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে না।
