রামগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু

আপডেট : ২১ মে ২০১৫, ১৭:০৭
 
বিদ্যুত্স্পৃষ্টে জেলার রামগঞ্জ উপজেলায় জাকির হোসেন (৪৫) নামে এক কাঠমিস্ত্রী মারা গেছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। জাকির বাশঘর পাটোয়ারী বাড়ির রুস্তম আলীর ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়,  সকালে সোনাপুর বাজারের টিন ব্যবসায়ী আব্দুল মজিদের বিল্ডিংয়ের ছাদে কাজ করার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হন জাকির। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করে।