মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

আপডেট : ২১ মে ২০১৫, ১৮:২৬
 
 
মেক্সিকোয় এক সড়ক দুর্ঘটনায় উচ্চবিদ্যালয়ের নয় শিক্ষার্থী ও তাদের শিক্ষক ও বাসের চালক প্রাণ হারিয়েছে। তারা শিক্ষা সফরে গিয়েছিল।
বুধবার এ ঘটনা ঘটে।
 
প্রসিকিউটররা কেন্দ্রীয় রাজ্য সান লুইস পোটোসিতে ১১ জনের মৃতদেহ শনাক্ত করেছে। কর্তৃপক্ষ জানায়, একটি কন্টেইনার নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রদের গাড়ির সঙ্গে ধাক্কা খেলে এ ঘটনা ঘটে। -এএফপি