কলম্বিয়ায় বিমান হামলায় ১৮ ফার্ক বিদ্রোহী নিহত

আপডেট : ২২ মে ২০১৫, ১২:২০
 
কলম্বিয়ায় সেনাবাহিনীর বিমান হামলায় ১৮ ফার্ক বিদ্রোহী নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলা চালায়। খবর: এএফপির।
 
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৫ এপ্রিল প্রেসিডেন্ট সান্টোশ গেরিলাদের বিরুদ্ধে বিমান হামলা শুরুর নির্দেশ দেয়ার পর এটাই ফার্ক বিদ্রোহীদের ওপর প্রথম বড় আঘাত।
 
প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ গত মাসে বিদ্রোহী সংগঠনটির ওপর বিমান হামলার নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।