সাগরে ভাসা অভিবাসীদের আশ্রয় দেবে না অস্ট্রেলিয়া

আপডেট : ২২ মে ২০১৫, ১৩:১১
 
দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে মিয়ানমার এবং বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীদের আশ্রয় দেবে না অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবট।
 
বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসীদের পুনর্বাসনে অস্ট্রেলিয়া এগিয়ে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি ‘না’ করে দেন।
 
শুক্রবার এক বিবৃতিকে টবি অ্যাবট বলেন, অভিবাসনে উত্সাহ দেয়ার মতো কোনো পদক্ষেপ নেয়া হলে তাতে সংকট আরো বাড়বে।
 
ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা বলেছেন, অভিবাসীদের পুনর্বাসনের বিষয়ে অস্ট্রেলিয়া তার দায়িত্ব এড়াতে পারে না।
 
তবে অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী পিটার ডুটোন বলেছেন, আমাদের কঠোর নিয়মনীতি রয়েছে। এর মধ্যে সাগরপথে আসা অবৈধ অভিবাসী প্রত্যাশীদের আশ্রয় না দেয়ার বিষয়টিও রয়েছে।
 
তিনি বলেন, অস্ট্রেলিয়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এ একটি বড় অঙ্কের সহায়তা দিয়েছে। আমার দাতা হিসেবে শরণার্থীদের সহায়তা করেছি।
 
পিটার বলেন, প্রতি বছর বিশ্বে যতো শরণার্থী হয় তাদের সহায়তা সবাইকে সহায়তা করা আমাদের পক্ষে সম্ভব নয়।
 
এর আগে সাগরে ভাসা অভিবাসী প্রত্যাশীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়ে সমালোচনার মুখে পড়েছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। পরে অবশ্য ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া জানিয়েছে তারা সাত হাজার অভিবাসীকে সাময়িক আশ্রয় দেবে। সূত্র: এএফপি।