ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

আপডেট : ২২ মে ২০১৫, ১৬:৪৬
নীলফামারী সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুয়াইব হাসান সিরু (১৪) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় নিহত সিরুর চাচাতো ভাই রাকিকুল ইসলাম রাকিব (২২) আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ডোমার-দেবীগঞ্জ সড়কের চিলাই পাগলাবাজার নামকস্থানে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
 
সিরু পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খোচাবাড়ি কালিগঞ্জ গ্রামের সামসুল হকের ছেলে। সে কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল। আহত রাকিবকে দেবীগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাচাতো ওই দুই ভাই মোটরসাইকেলে করে এদের নিজবাড়ি থেকে নীলফামারীর ডোমার শহরের কলেজপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসতেছিল। ঘটনাস্থলে বিপরিতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।  পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করতে পারেনি।
 
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।