সৌদি আরবে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯

আপডেট : ২২ মে ২০১৫, ২২:০৮
 
সৌদি আরবে এক শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৯ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন।  শুক্রবার জুম্মার নামাজের সময় এই হামলা হয়। খবর আল-জাজিরা, বিবিসি ও রয়টার্স।
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, আল-কাদিহ গ্রামের ইমাম আলি মসজিদে এই হামলা হয়েছে। সেখানে দেড় শতাধিক ব্যক্তি নামাজ আদায় করছিলেন। প্রত্যক্ষদর্শী কামাল জাফর খান বলেছেন, বিস্ফোরণের সময় আমরা নামাজ আদায় করছিলাম।
 
সৌদির  রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি আরবের  পূর্বাঞ্চলে হামলার কথা নিশ্চিত করেছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে ১৯ জন সারা যায়।