যুক্তরাষ্ট্রে হত্যার দায়ে ৬ পুলিশ অভিযুক্ত

আপডেট : ২২ মে ২০১৫, ১৮:৩৪
ফ্রেড্ডি গ্রে নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের ছয় পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করেছেন শহরটির গ্র্যান্ড জুরি।
 
বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার শহরটির প্রধান আইন কর্মকর্তা মেরিলিন মসবি পুনর্বিবেচিত এই অভিযোগ  ঘোষণা করেন। 
 
কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্র্যান্ড জুরি মিথ্যা কারাগারে পাঠানোর অভিযোগ আনেননি। যদিও গ্যারির গ্রেফতার অহেতুক ও বেআইনি বলে ওই অভিযোগ করেছিলেন মসবি।
 
বাল্টিমোরের পুলিশ ইউনিয়ন মেরিলিন মসবিকে এই মামলার প্রক্রিয়া থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু মসবি পুলিশ ইউনিয়নের আহ্বান প্রত্যাখ্যান করে এই মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 
 
১২ এপ্রিল ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণ ফ্রেড্ডি গ্রেকে গ্রেফতারের পর ভ্যানে তুলে পুলিশ। ওই ভ্যানেই ঘাড়ে গুরুতর আঘাত পান গ্রে। এরপর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এক সপ্তাহ অজ্ঞান থাকার পর ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।