জাতিসংঘ মহাসচিব বান কি-মুন শনিবার বলেছেন, দক্ষিণপূর্ব এশিয়ার সমুদ্রে ভাসমান অভিবাসীদের জীবন রক্ষা এখন ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ হওয়া উচিত।
অঞ্চলটিতে নির্যাতন ও দরিদ্রতার হাত থেকে রক্ষা পেতে মানুষ ব্যাপকভাবে নৌকায় চড়ে সমুদ্রপথে দেশান্তরি হচ্ছেন। খবর এএফপি’র।
জাতিসংঘের মহাসচিব বলেন, চলতি মাসের শেষ দিকে থাইল্যান্ডে আসন্ন সম্মেলনে আঞ্চলিক দেশগুলো ব্যাপক হারে মানুষের দেশান্তরী হওয়ার ‘মূল কারণ’ নির্ণয় করবে বলে তিনি আশা করছেন।
হ্যানয় সফরকালে তিনি সাংবাদিকদের বলেন, যখন মানুষ সমুদ্রে ভেসে যাচ্ছে, তখন বিভাবে আমরা তাদের খুঁজে বের করে উদ্ধার করব। জীবন রক্ষাকারী মানবিক সহায়তা দেব, যা এই মুর্হুতের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।
