আয়ারল্যান্ডে বৈধ করা হচ্ছে সমলিঙ্গের বিয়ে। গণপ্রজাতন্ত্রী আয়ারল্যান্ডে এধরনের বিয়ের বৈধতার প্রশ্নে আয়োজিত গণভোটে জনগণ এর পক্ষে ভোট দিয়েছে বলে ইঙ্গিত দিয়েছে বিবিসি।
সমলিঙ্গের বিয়ের বৈধতা প্রশ্নে সংবিধান সংশোধন করার জন্য শনিবার সকাল থেকে হ্যাঁ-না ভোট গণনা শুরু হয়। এতে ৩২ লাখেরও বেশি মানুষ ভোট দিয়েছে। সরকারের মন্ত্রীরা বলেছেন, তাদের ধারণা মানুষ এর পক্ষে ভোট দিয়েছে। ইতিমধ্যে 'না' ভোটের প্রচারকারীরাও তাদের পরাজয় মেনে নিয়েছেন।
এর ফলে আয়ারল্যান্ডই একমাত্র দেশ হতে যাচ্ছে যেখানে সমলিঙ্গের বিয়ের বৈধতা দেয়ার জন্য গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা হল।
