অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ছোট ছোট ক্যাঙ্গারু দেখা যায় প্রায়ই। কিন্তু বড় আকৃতির ক্যাঙ্গারুর দেখা পাওয়া ভার। সমপ্রতি একটি ক্যাঙ্গারুর আতঙ্কে আছেন ব্রিসবেনের বাসিন্দারা। সবচেয়ে বেশি ভয়ে আছেন গলফ খেলোয়াড়রা।
দুই মিটার লম্বা এবং ৯৫ কেজি ওজনের বন থেকে ক্যাঙ্গারুটি রাস্তায় বেরিয়ে পড়েছে। লিন্ডা হিলার নামের এক বাসিন্দা জানিয়েছেন, তিনি সমপ্রতি তার কুকুর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর তখনই বিশাল আকৃতির ক্যাঙ্গারুটি আক্রমণ শুরু করে। যদিও প্রাণে বেঁচে যান তিনি। তার মতে, ক্যাঙ্গারুর মাংসপেশি সত্যিই ভয়ের। হিলার ক্যাঙ্গারুটি চলাফেরা ভিডিও করেছিলেন। অ্যালান জেমস নামের একজন জানান, ক্যাঙ্গারু তো দেখেছি, কিন্তু এত বড় নয়। এটা বিশাল আকৃতির এবং একটি কানের কিছু অংশ ছেঁড়া। ওই এলাকায় বাসিন্দারা কুকুর নিয়ে রাস্তায় বের হতে পারছেন না। - বিবিসি
