চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো ১৩ জন নিখোঁজ রয়েছে। রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম ও সরকার জানিয়েছে, দেশের কোনো কোনো অংশে ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাত দেখা গেছে। ছয়টি প্রদেশে এই বৃষ্টিপাত হয়েছে। খবর এএফপি’র।
