সিরিয়ার প্রাচীন শহর পালমিরায় গত চার দিনে অন্তত চার শ' জনকে হত্যা করেছে আইএস। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই খবরটি জানিয়েছে রয়টার্স। প্রায় দুই হাজার বছর আগে গ্রিকো-রোমান সভ্যতার নিদর্শন এই শহরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য।
নিরপেক্ষ সূত্র থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া না গেলেও সরকারি বাহিনীকে হটিয়ে শহরটি আইএস দখলে নেয়ার পর থেকে লোকজনকে হত্যা করার খবর পাওয়া যাচ্ছিল।
শহরটিতে প্রায় ৫০ হাজার লোকের বসবাস। পার্শ্ববর্তী ইরাকের রামাদি শহর আইএস দখল করে নেয়ার কয়েক দিন পর গত সপ্তাহের বুধবার পালমিরার নিয়ন্ত্রণ নেয় আইএস।
