লন্ডনের স্টেডিয়ামের পাশে পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

আপডেট : ২৪ মে ২০১৫, ২১:২৪
 
লন্ডনের জাতীয় ফুটবল স্টেডিয়ামের পাশ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ৫০ কেজি ওজনের একটি বোমা বোমা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ১৯৪০ সালে কোন এক সময়ে বোমাটি এসে পড়ে সেখানে।
 
বোমাটি তখন বিস্ফোরিত না হয়ে এতদিন মাটির নিচে চাপা পড়ে ছিল। আর এখন নির্মাণ কাজের জন্য মাটি খুটতে গিয়েই বেরিয়ে পড়ে বোমাটি।
 
বোমাটি উদ্ধার করার সময় ওই অঞ্চলের সমস্ত মানুষকে সাময়িকভাবে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ৪০০ মিটার পথ বেষ্টনী করে উদ্ধার করা হয় ৫০ কেজির ওই বোমাটিকে। গত বৃহস্পতিবার পুলিস বোমাটি উদ্ধার করেন।
 
১৯৩৯ সালে যুদ্ধ শুরু হওয়ার পরের বছর সেপ্টেম্বর মাসে লন্ডনে ব্যাপক বোমা বর্ষণ করেছিল জার্মান বিমান বাহিনী। সূত্র: জিনিউজ