সমুদ্রে বিশ্বের অতি ক্ষুদ্রতর জীবের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। খবর বিবিসির।
একটি আন্তর্জাতিক গবেষক দল সমুদ্র জল থেকে সংগৃহীত ভাসমান নমুনা থেকে ক্ষুদ্রতর এসব জীবের সন্ধান পেয়েছেন। তারা আরো ৩৫ হাজার প্রজাতির ব্যাকটেরিয়া, পাঁচ হাজার নতুন ভাইরাস এবং এক লাখ ৫০ হাজার এককোষী চারা এবং প্রাণী পেয়েছেন। তারা বিশ্বাস করেন, এগুলোর সংখ্যাগরিষ্ঠই বিজ্ঞানে নতুন মাত্রা যোগ করবে। গবেষণার এ নিবন্ধটি জার্নাল সায়েন্সে প্রকাশিত হয়েছে।
