রাজধানীতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সন্দেহে দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা ঐ দুই যুবককে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত উপ-কমিশনার (মিডিয়া) এসএম জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আইএস জঙ্গি সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। পরে সংবাদ সম্মেলন করে তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
