জাপানে ভূমিকম্প

আপডেট : ২৫ মে ২০১৫, ১৭:০৪
 
জাপানে সোমবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
 
তবে এর আগে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছিল, ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল টোকিও’র উত্তরে সাইতামা এলাকার পশ্চিমাঞ্চলে।
 
ভূমিকম্পের কারণে আন্তর্জাতিক প্রবেশদ্বার নারিতা বিমানবন্দরের উভয় রানওয়ে বন্ধ করে দেয়া হয়। তবে সেখানে কোন ক্ষতি হয়নি।
 
ভূমিকম্পে রাজধানী টোকিও কেঁপে ওঠে। তবে সেখানে কোন হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ঐ অঞ্চলে কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও বন্ধ করা হয়নি।
 
২০১১ সালে ৯ মাত্রার এক ভূমিকম্পের ফলে সৃষ্ট ভয়াবহ সুনামিতে জাপানে ১৮ হাজারেরও বেশি লোকের প্রাণহানি হয়। সূত্র: এএফপি।