চীনের হেনান প্রদেশের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ছয়জন। সোমবার রাতে পিংদিংশান শহরের কানগ্লেয়ুয়ান নার্সিং হোমে এ ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শেষ খবর পাওয়া পর্যন্ত নার্সিং হোমটিতে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছিল। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
খবর সিনহুয়া ও বিবিসির।
