ব্রাজিলের একটি কারাগারে দাঙ্গায় নয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজনের শিরোশ্ছেদ করা হয়েছে। সোমবার ৭০ বন্দীকে মুক্তি দেয়ার মধ্য দিয়ে এই দাঙ্গা শেষ হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ফেইরা ডে সান্তানার পুলিশের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, আলোচনার মাধ্যমে ১৮ ঘণ্টার দাঙ্গার সমাপ্তি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, দাঙ্গা শুরুর পর বন্দীরা তাদের সাথে থাকা আটজনকে হত্যা করে। সোমবার আহত আরো একজন মারা যান। রবিবার বিকালে পরিবারের সদস্যদের সাথে বন্দীদের দেখা করার নির্ধারিত সময়ে এই দাঙ্গা শুরু হয়।
বন্দীরা ছুরি নিয়ে নারী ও শিশুসহ দর্শনার্থীদের জিম্মি করে। এরপর তারা স্থানীয় মানবাধিকার কমিশনের সাথে কথা বলার জন্য শর্ত দেয়।
স্থানীয় জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বাহিয়া প্রদেশের কারাগারের ধারণক্ষমতা ৬৪৪ জন হলেও সেখানে বর্তমানে এক হাজার ৪৬৭ জন বন্দী রয়েছে। সূত্র: এএফপি।
