ফুলবাড়ীয়ায় নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৬ মে ২০১৫, ১৬:৪৮
জেলার ফুলাবাড়ীয়া উপজেলার  ফিশারীর পুকুর পাড় থেকে রোকেয়া খাতুন (৪০) নামে এক নারীর অর্ধগলিত  লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার দুপুর দুইটার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। রোকেয়া নাওগাঁও ইউনিয়নের বাদীহাটি গ্রামের বাসিন্দা। 
 
পরিবারের অভিযোগ, মাছ কুড়াতে গেলে রোকেয়াকে পিটিয়ে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। তারা জানান, গত রবিবার সকালে নাওগাঁও গ্রামের হাজী আব্দুল ছোবহানের ফিশারীতে মাছ কুড়াতে যায় রোকেয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্বামী পরিত্যক্তা এ নারী ফিশারী থেকে মরা মাছ কুড়িয়ে গ্রামের বাড়ি-বাড়ি বিক্রি করতো।