সীমান্ত এলাকা থেকে দুই শিশুসহ ১৬ বাংলাদেশি আটক

আপডেট : ২৬ মে ২০১৫, ১৯:০৬
ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সীমান্ত এলাকা থেকে দুই শিশুসহ ১৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার বিকাল ছয়টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুই শিশুসহ আট পুরুষ ও ছয় নারী রয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। 
 
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির সুবেদার জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হবে।