'অচল ইউরোপকে নিয়ে অসন্তুষ্ট ব্রিটেন'

আপডেট : ২৬ মে ২০১৫, ২০:০১
 
ইউরোপে অচল অবস্থা নিয়ে সন্তুষ্ট নয় ব্রিটিশ জনগণ। গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট জেন ক্লদে জাঙ্কারকে উদ্দেশ্য করে একথা বলেন। এছাড়া দুই প্রধানের মধ্যকার অনুষ্ঠিত বৈঠকে ইইউ’র সংস্কার এবং ব্রিটেনের সাথে সংস্থাটির সম্পর্ক নিয়ে পুনরায় আলোচনা হয়। আলোচনার পর তাদের মুখপাত্ররা এসব কথা জানান।
 
ইউরো দেশগুলোর সাথে রাজনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে ফ্রান্স এবং জার্মানির পরিকল্পনা ঘোষণার পর জাঙ্কারের সাথে এ বৈঠক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইইউ’র গঠনতন্ত্রের কোন পরিবর্তন না করেই ঐ দুই দেশ অন্যান্য দেশের সাথে সম্পর্কের উন্নয়ন করতে চায় বলে জানা যায়।
 
এদিকে প্রেসিডেন্ট জাঙ্কার বলেন, যুক্তরাজ্যের সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কি ধরনের চুক্তি করা যায় সেদিকেই তাদের লক্ষ্য। এর আগে ১০ জন মুখপাত্র জানিয়েছেন, ইইউ দেশগুলো থেকে ইউকে’তে আসা নাগরিকরা  ভোটাধিকার পাবে না। সাধারণ নির্বাচন ছাড়াও স্থানীয় বা ইউরোপীয় নির্বাচনের ক্ষেত্রেও প্রচলিত যে আইন রয়েছে সেভাবেই ঐসব নাগরিকরা সুযোগ পাবেন। ২০১৭ সালে দেশটিতে গণভোট অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী ক্যামেরন।
 
ওদিকে ক্যামেরন ও জাঙ্কারের আলোচনায় গ্রীসের অর্থনৈতকি সমস্যা, ইউক্রেন সমস্যা এবং রাশিয়ার বিরুদ্ধে অবরোধের বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকে ক্যামেরন বলেন, ইইউ’র পরিবর্তন প্রয়োজন। এসময় জাঙ্কারও বলেন, ব্রিটেনের সাথে চুক্তি ছাড়া তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করবেন তারা। এদিকে এ সপ্তাহের শেষ নাগাদ ক্যামেরন ফ্রান্স সফরে যাবেন বলে জানা গেছে। সূত্র: বিবিসি