হাসপাতালে মানুষ যায় তার অঙ্গ-প্রত্যঙ্গের রোগ নির্মূল করতে। ভারতেও এক শিশু হাসপাতালে গিয়েছিল তার কিডনির যন্ত্রণা দূর করতে। কিন্তু যন্ত্রণা দূর করা তো দূরে থাক, তার কিডনিই হারিয়ে গেল!
গত মার্চে দিল্লির এআইআইএমএস হাসপাতালে গিয়েছিল চার বছরের শিশু দীপিকা। তার একটি কিডনিতে সমস্যা হয়েছিল। ওই কিডনিটি ফেলে দেয়ার জন্য চিকিত্সকরা তার অপারেশন করেছিলেন। কিন্তু অপারেশনের পর স্ক্যান করে দেখা যায়, তার দুটি কিডনির একটিও নেই। তার বাবা পবন কুমার জানান, তিনি তার মেয়ের আল্ট্রাসাউন্ড করে দেখেন কোনো কিডনিই নেই। কিছুদিন যাবত্ ওই হাসপাতালে দীপিকার কিডনির ডায়ালাইসিস চলছিল। তিনি জানান, ১৩ মার্চ দীপিকার অপারেশন করা হয়। এরপর থেকে তার মেয়ে আগের চেয়ে আরো বেশি ব্যথা করছে বলে জানায়। চিকিত্সকের কাছে নিলে আল্ট্রাসাউন্ড করতে বলা হয়। পরে এই বিষয়টি জানা যায়। তিনি অপারেশন করা চিকিত্সকের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোনো উত্তর দেননি। এরপর তিনি থানায় ওই চিকিত্সকসহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। -এনডিটিভি
