ভারতজুড়ে কয়েকদিন ধরে বয়ে যাওয়া প্রচণ্ড দাবদাহে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে।
গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশে অন্তত এক হাজার ১১৮ জন মানুষ মারা গেছে। পশ্চিমবঙ্গ ও ওডিশায় ২৪ জন মারা গেছে।
আগামী কয়েক দিনে দেশটির কোনো কোনো অংশে তাপমাত্রা কমতে পারে।
হিটস্ট্রোকে আক্রান্তদের সেবা দেয়ার জন্য হাসপাতালগুলো সতর্ক রয়েছে। প্রয়োজন ছাড়া লোকজনকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি।
