কাবুলে বন্দুকযুদ্ধে ৪ তালেবান সদস্য নিহত

আপডেট : ২৭ মে ২০১৫, ১৪:০৫
 
আফগানিস্তানের রাজধানী কাবুলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গি সংগঠন তালেবানের চার সদস্য নিহত হয়েছে। রাতভর অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লড়াই হয়।
 
বিবিসির খবরে জানানো হয়, ঘটনাস্থল ওয়াজির আকবর খান জেলায় কয়েকটি দূতাবাস ও সরকারি ভবন রয়েছে।
 
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বেসামরিক ও সামরিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 

কাবুল পুলিশের প্রধান আবদুল রহমান রাহিমি বলেন, লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই চার অস্ত্রধারী নিহত হয়েছেন।