প্রায় ৩৫ হাজার বছর আগের একদল আদিম মানুষের নতুন প্রজাতি আবিস্কার করেছেন বিজ্ঞানীরা। সেখানে যে হাড় ও দাঁতের খোঁজ মিলেছে তা আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন গবেষকরা।
ইথিওপিয়ার আফার অঞ্চলে আন্তর্জাতিক গবেষকদের একটি দল সেই আদিম মানুষের চোয়ালের একটি হাড় এবং দাঁত খুঁজে পেয়েছে।
IMG0
গবেষকদের দাবি, মানুষের সবচাইতে পরিচিত পূর্বপুরুষ বলে খ্যাত লুসি যখন বেঁচেছিল সেই একই সময়ে একই এলাকাতেই আদিম মানবের আলাদা এই প্রজাতিটিরও অস্তিত্ব ছিল।
খবর বিবিসি বাংলা অনলাইন।
