ভারতে দাবদাহে মৃতের সংখ্যা প্রায় দেড় হাজার

আপডেট : ২৮ মে ২০১৫, ১২:৫৩
 
ভারতে জুড়ে দাবদাহে মৃতের সংখ্যা প্রায় এক হাজার ৪০০ জন  হয়েছে। বৃহস্পতিবার এনডিটিভির অনলাইনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, দাবদাহে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে। অন্ধ্র প্রদেশে এক হাজার ২০ জন ও তেলেঙ্গানা রাজ্যে ৩৪০ জনের বেশি মানুষ মারা গেছেন।
 
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, শিগগিরই গরমের তীব্রতা কিছুটা কমতে পারে। উত্তরপশ্চিমা বায়ুর কিছুটা পরিবর্তন হয়েছে।
 
আবহাওয়া অধিদফতরের পরিচালক ওয়াইকে রেড্ডি বলেছেন, আমরা ধারণ করছি, তাপমাত্রা আরো কয়েকদিন বিশেষ করে অন্ধ্র প্রদেশে ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
 
এদিকে রাজধানী দিল্লির তাপমাত্রা কিছুটা কমেছে। দাবদাহ শুরু পর থেকে সেখানে প্রথম তাপমাত্রা ৪৪ ডিগ্রি থেকে ৪১ ডিগ্রিতে নেমে এসেছে।
 
রাজস্থান ও  ওডিশায় তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।  এছাড়া মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, পাঞ্জাব, মধ্য প্রদেশ ও পশ্চিমবঙ্গে তাপমাত্রা ৪৫ ডিগ্রির মধ্যে ওঠা নামা করছে। সূত্র: এনডিটিভি।