মানবপাচারের সাথে জড়িত সন্দেহে মালয়েশিয়ার ১২ পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
দেশটির ডেপুটি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনাইদি বলেছেন, আটকৃতদের মধ্যে দুইজন অভিবাসী পরিবহনের সাথে জড়িত।
তিনি আরো জানিয়েছেন, মালয়েশিয়ায় সন্ধান পাওয়া ১৩৯ কবরগুলো গণকবর নয়।
ওয়ান জুনাইদি বলেছেন, এলাকাটি পরিষ্কার করার পর কবরের আকার দেখে বোঝা যাচ্ছে, প্রত্যেকটি কবরে একজন ব্যক্তির দেহাবশেষ রয়েছে। লাশগুলো সাদা কাপড় দিয়ে মোড়ানো ছিল।
মালয়েশিয়ার উত্তরাঞ্চল পাচারকারীরা মানুষ পাচার করার জন্য পথ হিসেবে ব্যবহৃত করে থাকে। সূত্র: বিবিসি।
