যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে নিজের ছোড়া গুলিতে আহত দুই বছরের একটি শিশু বুধবার মারা গেছে। গুলিভর্তি একটি পিস্তল নিয়ে খেলার সময় দুর্ঘটনাক্রমে একটি গুলি ছেলেটির মাথায় লাগে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার ছেলেটি ও তার বাবা-মা ভার্জিনিয়ার দক্ষিণাঞ্চলের একটি বিচ্ছিন্ন এলাকার একটি বাড়িতে বেড়াতে যায়। শিশুটি সেখানের একটি ড্রেসিং টেবিলের ওপরে আগ্নেয়াস্ত্রটি পায়। সে সেটি তুলে নিয়ে নিজের মাথায় গুলি করে।
এরপর শিশুটিকে দ্রুত রাজ্যের রাজধানী রিচমন্ডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সে মারা যায়।
এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
