সিরিয়ার ইদলিব প্রদেশের আরিহা শহর দখল করে নিয়েছে বিদ্রোহীরা। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মানবাধিকার সংগঠন ‘হিউম্যান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, দ্য জাইস আল ফাতাহ গোষ্ঠী আরিহা শহর দখল করে নিয়েছে।
তবে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সেখানে এখনো তীব্র লড়াই চলছে।
তুরস্কের সীমান্তবর্তী আরিহা শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে গলে ইদলিবের অধিকাংশই সরকারবিরোধীদের দখলে চলে যাবে।
ইদলিব সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মূল ঘাঁটি বলে জানিয়েছে বিবিসি। সূত্র: বিবিসি।
