চীনে যৌন নিপীড়ক শিক্ষকের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ২৯ মে ২০১৫, ১৪:১৪
 
২৬ শিশুকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে চীনের এক স্কুলশিক্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির উচ্চ আদালতের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, গানসু প্রদেশের একটি গ্রামে শিক্ষকের দায়িত্ব পালনকালে ২০১১ থেকে ২০১২ সালে লি জিশুন এই অপরাধ করেন।
 
চীনের সুপ্রিম পিপলস কোর্টের বিবৃতি উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে,  চার থেকে ১১ বছরের ২৬ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে ২১ শিশুকে ধষর্ণ করা হয়েছে। স্কুলের শিশুদের থাকার ডরমিটরি, শেণিকক্ষ ও জঙ্গলে লি জিশুন এসব অপরাধ করতেন।
 
সাম্প্রতিক বছরগুলোতে চীনে সাত হাজারের বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির আদালত। সূত্র: বিবিসি।