চীনের সমাজতান্ত্রিক নেতা ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুঞ্চিত মুখ আর গোঁফ এঁকে বিপদে পড়লেন দেশটির এক চিত্রশিল্পী। ছবি আঁকার অপরাধে গ্রেপ্তার হতে হলো ওই শিল্পীকে। মানবাধিকার গ্রুপগুলো এ কথা জানিয়েছে। খবর এনডিটিভির।
একটি অনলাইনে ওই ছবি পোস্ট করেন শিল্পী দাই। বিকৃত ছবি আঁকায় প্রেসিডেন্টের অবমাননা হয়েছে—এমন অভিযোগে সাংহাই পুলিশ জিয়ানইয়ং থেকে এই চিত্রশিল্পী এবং ফটোগ্রাফারকে গ্রেপ্তার করে। ছবিতে চীনা প্রেসিডেন্টের মুখে এমনভাবে গোঁফ আঁকা হয়েছে, তাকে দেখতে জার্মানির নািস নেতা এডলফ হিটলারের মতো মনে হয়েছে। শি-এর মুখ কুঁচকানো ভঙ্গির এ ছবি টি- শার্টেও এঁকে অনলাইনে ছেড়েছেন দাই। কিন্তু তিনি এ পোশাক বিক্রির জন্য করেছেন কি না, সেটি আদৌ স্পষ্ট নয়। দাইকে প্রশাসনিকভাবে আটক করা হয়েছে। তার ভাগ্যে কী আছে, সেটি এখনো জানা জায়নি। তবে তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হতে পারে। শুক্রবারও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।
১৯৭০ সালের পর থেকে দেশটিতে সাংস্কৃতিক নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে। কিন্তু তার পরও দেশটিতে শিল্প ও সংস্কৃতি চর্চার ওপর ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে সরকারের।
