সৌদিতে ফের মসজিদের কাছে হামলা, নিহত ২

আপডেট : ২৯ মে ২০১৫, ১৮:৪৪
সৌদি আরবের পূর্বাঞ্চলের শহর দাম্মামে একটি শিয়া মসজিদের কাছে গাড়িতে বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।
 
আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, বিস্ফোরণের সময় তিনি মসজিদের পাশে পরিবারের সাথে অবস্থান করছিলেন। বিস্ফোরণের কারণ জানা যায়নি।
 
তিনি আরো জানান, মসজিদে এক পরিচিত তাকে বলেছেন বিস্ফোরক সঙ্গে নিয়ে আসা একজনকে সেখানে পৌঁছে প্রতিরোধ করতে গিয়ে এক সহকারীও নিহত হয়েছেন।
 
দেশটির কাতিফ প্রদেশে গত শুক্রবার জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে সাতজন নিহত হওয়ার পর ফের এ ঘটনা ঘটলো।