মিয়ানমারের সাগর থেকে ৭২৭ অভিবাসী উদ্ধার

আপডেট : ২৯ মে ২০১৫, ২০:০৩
মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে ৭২৭ জন অভিবাসীকে নৌকাসহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। খবর রয়টার্সের। 
 
দেশটির তথ্য মন্ত্রণালয় দাবি করেছে, উদ্ধার হওয়া অভিবাসীরা বাঙালি। তবে দেশটি নিশ্চিত করে বলেনি এরা কোন দেশের নাগরিক। 
 
দেশটির মন্ত্রণালয় আরো জানায়, এক সপ্তাহ আগে ২০০ অভিবাসী বহনকারী এরকম আরো একটি নৌকা উদ্ধার করা হয়েছে যেটি বাংলাদেশ থেকে এসেছে। 
 
শুক্রবার থাইল্যান্ডে ‘নৌকার লোক’ সম্পর্কীয় দক্ষিণ-পূর্ব এশিয়ার নতুন সমস্যা শীর্ষক এক আঞ্চলিক সঙ্কট আলোচনা সভায় এটি কোন অভিযোগ নয় বলে মিয়ানমার দাবি করে। ইতিপূর্বে আমেরিকা বলেছে হাজারো অরক্ষিত অভিবাসী সমুদ্রে অনিশ্চিয়তায় রয়েছে এবং তাদেরকে উদ্ধার করা খুবই জরুরি।
 
থাইল্যান্ড এ মাসে মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালায়। এর মধ্যে তিন হাজারের বেশি অভিবাসী ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছে। সাগরে  প্রায় দুই হাজার ছয় শ অভিবাসী এখনো ভাসমান রয়েছে।