মানিকছড়িতে যুবলীগ নেতাকে গ্রেফতার প্রতিবাদে থানা ঘেরাও

আপডেট : ২৯ মে ২০১৫, ২০:৫২
জেলার মানিকছড়ি উপজেলায় যুবদল নেতা ফয়েজ আহম্মদ হত্যা মামলায় উপজেলা যুবলীগ নেতা আব্দুল আলীমকে গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে রাস্তায় ব্যারিকেড দিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি স্বাভাবিক হয়।
 
পুলিশ জানায়, গত বছরের ২ নভেম্বর মানিকছড়ির তিনটহরী এলাকায় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহম্মদ খুন হন। এ মামলায় সিআইডি শুক্রবার বেলা ১১টার দিকে মানিকছড়ি বাজার থেকে উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুল আলীমকে(৩৪) গ্রেফতার করে। এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী বিক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করে।