চীনে শি জিনপিংয়ের ব্যাঙ্গচিত্র আঁকায় শিল্পী আটক

আপডেট : ৩০ মে ২০১৫, ১৯:৪৮
চীনের কমিউনিস্ট নেতা শি জিনপিংয়ের ব্যাঙ্গচিত্র আঁকার কারণে দেশটির পুলিশ এক চিত্রশিল্পীকে আটক করেছে। তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হতে পারে। শাংহাই পুলিশের হাতে আটক চিত্রশিল্পীর নাম দাই জিয়ানইয়ং।  খবর বাসসের।
 
চীনা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর একটি জোট চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডারস জানায়, দাই বুধবার শি জিনপিংয়ের ব্যাঙ্গচিত্রটি অনলাইনে প্রকাশ করে।
 
ব্যাঙ্গচিত্রে চীনা প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টি প্রধান শি জিনপিংকে নাৎসি জার্মানির নেতা এডলফ হিটলারের মতো গোঁফওয়ালা এবং কপালে ভাঁজ পড়া দেখানো হয়েছে।