‘যুক্তরাষ্ট্রে পাঁচ মাসে পুলিশের গুলিতে নিহত ৩৮৫’

আপডেট : ৩১ মে ২০১৫, ১৪:৪৩
 
চলতি বছরের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ৩৮৫ জন নিহত হয়েছেন। শনিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
এ হিসাব অনুযায়ী, প্রতিদিন দুইজনেরও বেশি মানুষ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। পত্রিকাটির বিশ্লেষণ বলছে, চলতি বছরের শেষে দেশটিতে পুলিশের গুলিতে প্রায় এক হাজারের মতো মানুষ নিহত হবেন।
 
 
২০১৫ সালে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহতের প্রতিটি ঘটনার তথ্য বিবেচনায় নিয়ে বিশ্লেষণটি করেছে সংবাদপত্রটি। এই প্রতিবেদনে দায়িত্বপালনরত অবস্থায় গুলি বিনিময়ে যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের সংখ্যাও তুলে ধরা হয়েছে।
 
যুক্তরাষ্ট্র পুলিশের পেশাদারিত্বের উন্নয়ন নিয়ে কাজ করা সংস্থা পুলিশ ফাউন্ডেশনের সভাপতি জিম বুয়িরমান বলেছেন, ‘যদি আমরা তথ্যগুলো সঠিকভাবে অনুসরণ শুরু না করি তাহলে আমরা কখনোই পুলিশের গুলি করার সংখ্যা কমাতে পারবো না।’
 

ওয়াশিংটন পোস্টের প্রকাশ করা বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে প্রায় এক হাজারের মানুষ নিহত হবেন।