সিরিয়ায় বিমান হামলায় ২০ বেসামরিক লোক নিহত

আপডেট : ৩১ মে ২০১৫, ২১:২৩
 
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বেসামরিক বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস।
 
শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সরকারি হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা হামলায় ৭০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হওয়ার পরদিনই এই হামলা চালানো হল।
 
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস শনিবারের এই বোমা হামলা সম্পর্কে জানায়, ‘সরকারি বাহিনীর বিমানগুলো আরো একটি হত্যাযজ্ঞ চালিয়েছে। এবার তারা জাবাল আল-জাবিয়ায় এই হামলা চালায়।’ সূত্র: এএফপি