আইএসের হামলায় ৩৩ ইরাকি সেনা নিহত

আপডেট : ০১ জুন ২০১৫, ১৫:৪২
ইরাকের আনবার প্রদেশের পশ্চিমাঞ্চলীয় একটি শহরে ইসলামিক স্টেট(আইএস) জঙ্গিরা অতর্কিত হামলা চালিয়ে অন্তত ৩৩ জন ইরাকী সেনা সদস্য ও তাদের সহযোগী যোদ্ধাকে হত্যা করেছে। সোমবারের ওই হামলায় আরো ৪০ জনেরও বেশি সেনা সদস্য আহত হয়েছে। সেনা সূত্রের বরাত দিয়ে খবরটি দিয়েছে আল জাজিরা।
 
পৃথক আরেকটি ঘটনায় সেনাবাহিনীর ছোড়া গোলার আঘাতে ১২ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।