যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে পৃথকভাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির দুটি অংশ পৃথকভাবে এবং এর আগে শনিবার আরেকটি অংশ ওয়াশিংটন ডিসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না থাকায় বিবদমান অংশগুলোর পৃথক আয়োজনের কারণে এসব অনুষ্ঠানে নেতা-কর্মীদের উপস্থিতি ছিল খুবই কম।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটসের ফুডকোর্টে গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি কাজী আজহারুল হক মিলনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শাহজাহান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা গিয়াস আহমেদ, সোলায়মান ভূইয়া, গ্রেটার ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিএনপি নেতা এম বাসেত রহমান, যুব দলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
এদিকে একইসময় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মজিবুর রহমান মজুমদার। সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
বিএনপি নেতা ডা. শামীম দেওয়ান ও যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা ইলিয়াস মাস্টার, আবুল কাশেম, সৈয়দ জুবায়ের আলী, প্রফেসর দেলোয়ার হোসেন, এবাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ. চৌধুরী, আমানত হোসেন আমান, বিলাল চৌধুরী, শেখ হায়দার আলী প্রমুখ।
দিনটি উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠন গত ৩০ মে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এদিন সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ব্রুকলিনে মসজিদে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সস্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।
এদিকে ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় শনিবার ভার্জিনিয়ার এশবার্নের হিলটন এম্বেসি স্যুটে যুক্তরাষ্ট্র বিএনপির আরেকটি অংশের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা শরাফত হোসেন বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম. ওসমান ফারুক। বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাংবাদিক মুশফিক ফজল আনসারি, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জসীম উদ্দিন ভুইয়া, ওয়ালিউল্লাহ আতিকুর রহমান,
হাবিবুর রহমান সেলিম রেজা, আলহাজ্ব লিয়াকত আলী খান, তোফায়েল আহমেদ, সৈয়দ বাহারুজ্জামান, কামাল উদ্দিন দীপু, প্রমুখ।
আলোচনা সভায় ড. ওসমান ফারুক বলেন, জিয়াউর রহমানের উদ্যোগ গ্রহণের ফলেই বাংলাদেশে ‘ব্যাক টু ব্যাক’ এলসি চালু হয়েছিল, যার ফলশ্রুতিতে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সফলতা লাভ করেছে। গার্মেন্ট ব্যবসাসহ অন্যান্য ব্যবসা-বাণিজ্য এত প্রসার লাভ করেছে।
