‌'মালয়েশীয় এয়ারলাইন্স কার্যত দেউলিয়া'

আপডেট : ০১ জুন ২০১৫, ১৯:৩৩
মালয়েশীয় এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ক্রিস্টফ মুলার বলেছেন, মালয়েশিয়ান এয়ারলাইন্স কার্যত দেউলিয়া হয়ে গেছে। প্রায় ৬,০০০ কর্মী ছাটাই করে সংস্থাটির পুনর্গঠনের একটি পরিকল্পনা করছে সংস্থাটি। খবর বিবিসি'র।
 
গতবছর দুইটি বিমান দুর্ঘটনার পর সংস্থাটিকে জাতীয়করণ করা হয়।
 
এয়ারলাইন্সটি বলছে, তারা তাদের ২০,০০০ কর্মীর মধ্যে ১৪,০০০ জনকে চাকরিতে রাখার প্রস্তাব দিয়েছে।
 
মে মাসেই নতুন প্রধান নির্বাহী ক্রিস্টফ মুলারের নিয়োগ হয়। এরপরই ঘোষণাটি আসল।
এক সংবাদ সম্মেলনে মুলার বলেন, 'আমরা কার্যত: দেউলিয়া'। ২০১৪ সালের হৃদয়বিদারক ঘটনাগুলোর অনেক আগেই আমাদের পতন শুরু হয়েছিল। 
 
তবে এয়ারলাইন্সটি স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং কোন ফ্লাইটও প্রভাবিত হয়নি।
 
উল্লেখ্য, গত বছর মার্চে ২৩৯ জন যাত্রী এবং ক্রু নিয়ে এমএইচ ৩৭০ বিমানটি নিখোঁজ হয়। পরে বিমানটি আর খুঁজে পাওয়া যায়নি। এর চার মাস পর, এমএইচ ১৭ ফ্লাইটটি ইউক্রেনের আকাশসীমায় মিসাইল হামলায় ভূপাতিত হয়। সেই সময় ২৯৮ জন যাত্রী এবং ক্রু নিহত হয় বলে খবরে প্রকাশ করা হয়।