৯২ বছরে নারীর ম্যারাথনে রেকর্ড

আপডেট : ০২ জুন ২০১৫, ০১:১৭

যুক্তরাষ্ট্রের এক নারীর বয়স ৯২ বছর। দাদী হয়েছেন অনেক আগেই। কিন্তু বয়স হলেই তো আর মনের জোর কমে না। আর মনের জোর না কমলে যে অনেক কিছুই করা যায় তার প্রমাণ তিনি ম্যারাথন দৌড়ে রেকর্ড গড়েছেন।

 

রবিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে ২৬ মাইল দৌড়ে রেকর্ড গড়েন হ্যারিতি থমসন যার পূর্ণ বয়স ৯২ বছর ৬৫ দিন। ২৬ মাইল দৌড়াতে তার সময় লাগে ৭ ঘণ্টা ২৪ মিনিট ৩৬ সেকেন্ড। এসময় তাকে হাসি-খুশি দেখাচ্ছিল। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, দৌড়ানোর পর তার সামান্য কষ্ট হয়েছিল। এরপরই খুব আরামবোধ করি। তিনি জানান, তার ছেলে ব্রেনি সব সময় তাকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাইয়েছে যাতে তিনি এই প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হয়েছেন। এর আগে ২০১০ সালেও এক মার্কিন নারী ম্যারাথনে রেকর্ড করেন যার বয়স ছিল ৯২ বছর ১৯ দিন। মূলত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় ক্যান্সার গবেষণায় আর্থিক সহায়তার জন্য। থমসন নিজেই ক্যান্সার থেকে আরোগ্য লাভ করেছেন। গত বছর থমসন একই দূরত্ব সম্পন্ন করতে সময় নিয়েছিলেন ৭ ঘণ্টা ৭ মিনিট ৪২ মিনিট। তার ১০ জন নাতি-নাতনী রয়েছেন। পুরুষদের মধ্যে সবচেয়ে ম্যারাথনে রেকর্ড করেছেন ফাউজা সিং যিনি ২০১৩ সালে ১০১ বছর বয়সে রেকর্ড করেন। - এনডিটিভি